দেশের ছয় জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে দেওয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া বার্তায় বলা হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
আবহাওয়া বার্তায় আরও বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রাজশাহীতে ২০ ডিগ্রি সেলসিয়াস।
এমএ//