রাজধানী

মেট্রোরেল চলাচল শুরু

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে যাওয়ায় প্রায় ১৫ মিনিট রেল চলাচল বন্ধ ছিল। পরে বেলুন অপসারণের পর পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে বেলুনটি সরানোর পর মেট্রোরেল চালু হওয়ার বিষয়টি এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে নিশ্চিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল বলেন, আমাদের কাছে সংবাদ আসে বেলা ১২টা ৫০ মিনিটে গ্যাস বেলুন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে থাকায় চলাচল বন্ধ হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেট্রোরেল হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইন থেকে বেলুন অপসারণ করে। পরে দুপুর ১টা ৫ মিনিটে আবারও কারওয়ান বাজার স্টেশন থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মেট্রোরেল #গ্যাস বেলুন