আন্তর্জাতিক

ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ইরানি ঘাঁটিগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ কার্যকর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ইরানি জাহাজকে হুমকি দিয়ে বলেছেন, “উপসাগরে আমাদের অবরোধের কাছাকাছি যদি এই জাহাজগুলোর কোনোটি আসে, তবে সেগুলোকে অবিলম্বে ধ্বংস করে দেওয়া হবে।

সোমবার (১৩ এপ্রিল) মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এতে বলা হয়, জিএমটি সময় দুপুর ২টা থেকে তারা ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানকারী সমস্ত সামুদ্রিক যান চলাচল বন্ধ করে দিয়েছে

একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, সামরিক বাহিনী একটি নৌ অবরোধ আরোপ ও তা বজায় রাখতে প্রস্তুত, কিন্তু অবরোধ লঙ্ঘনের ক্ষেত্রে কি পদক্ষেপ নেবে তা নির্ধারণ করেনি।

ওই কর্মকর্তা বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী যতদিন প্রয়োজন, এই পদক্ষেপ কার্যকর করার জন্য মার্কিন বাহিনী ও তাদের সরঞ্জাম যথেষ্ট।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক জলসীমায় এই নিষেধাজ্ঞাকে জলদস্যুতার সমতুল্য একটি অবৈধ কাজবলে অভিহিত করেছে।

আইআরজিসি সতর্ক করেছে যে, হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসা যেকোনো যুদ্ধজাহাজ বর্তমান যুদ্ধবিরতি লঙ্ঘন করবে।

এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো যখন বৈশ্বিক জ্বালানির একটি গুরুত্বপূর্ণ পথ ইরান বন্ধ করে রেখেছে।  

মিত্র দেশগুলোর মধ্যে মার্কিন এই পদক্ষেপের প্রতি সমর্থন সীমিত বলে মনে করছে আল জাজিরা

প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, ব্রিটেন এই অবরোধ সমর্থন করে না

আল জাজিরার জেমস বেস বলেছেন, বিশ্ববাজারের ঝুঁকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে লক্ষ্যবস্তু করতে পারে, যা তেল রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নৌ অবরোধ