রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রোববার (০৫ এপ্রিল) দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত এ দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ২৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন।
বর্তমানে নতুন-পুরোনো মিলিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে মোট ১২৫ জন শিশু। এ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত মোট ৪০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, আগের দিনের তুলনায় রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। রোগীর চাপ আরও বাড়লে একটি পূর্ণাঙ্গ শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
এমএ//