দেশজুড়ে

অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার জ্বালানি তেল জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এ অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। কমলগঞ্জ উপজলেয়া ইউএনও আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন জানায়, আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে সরকারি আইন অমান্য করে অবৈধভাবে তেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের নেতৃত্বে শুক্রবার রাতে প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ব্যবসায়ী হিরন মিয়ার ঘর থেকে ৮টি ড্রামে ১৬০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়। অভিযান চলাকালে দোকান মালিক হিরন মিয়া এবং তার ছেলে জুয়েল মিয়া কৌশলে পালিয়ে যান।

পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মৌলভীবাজার