ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে আছেন তার মেয়ে জাইমা রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে রাজধানীর ধানমণ্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে পোঁছান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হলে গিয়ে দেখছেন প্রধানমন্ত্রী।
এর মাধ্যমে নির্মাতা ও অভিনয়শিল্পীরা আরো অনুপ্রাণিত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এবারের ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে এ সিনেমাটি নির্মিত হয়েছে।
আই/এ