আন্তর্জাতিক

ইরানি গণমাধ্যমে মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

মধ্য ইরানের আকাশে উড্ডয়নকালে ভূপাতিত করা একটি মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। সংস্থাটির দাবি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় বিমানটি ভূপাতিত হয়।

তবে তাসনিম নিউজ আগের মতো এবার সরাসরি বিমানটির ধরন উল্লেখ করেনি। যদিও ছবিতে থাকা কিছু চিহ্ন দেখে এটি যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট কমান্ডের বহরে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান রয়েছে, যার মধ্যে এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬ উল্লেখযোগ্য।

তাসনিম আরও জানায়, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের হতে পারে, যার ঘাঁটি যুক্তরাজ্যের লেকেনহিথ বিমানঘাঁটিতে। ইরানকে ঘিরে চলমান অভিযানে ওই ইউনিটকে সেন্ট্রাল কমান্ডের আওতায় মোতায়েন করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র