আন্তর্জাতিক

আরও একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আরও একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে ইরান। এমন দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার (০৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি-ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সির এক বার্তায় জানায়,  মধ্য ইরানের আকাশে উড্ডয়নকালে বিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো আইআরজিসি।  বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পাইলট জীবিত আছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতার কারণে পাইলট নিরাপদে বের হতে পেরেছেন এমন সম্ভাবনা খুবই কম।

এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। এর আগে ইরান একই ধরনের একটি দাবি করলেও তা যুক্তরাষ্ট্র অস্বীকার করেছিল।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #এফ-৩৫ #ইরান