যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক নৃশংস হামলায় ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসমিনের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে, যা ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, শহরের ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের একটি কনভিনিয়েন্স স্টোরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পরপরই সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফোর্ট মায়ার্স পুলিশ বিভাগ জানায়, ঘটনার পর আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ৪০ বছর বয়সী রোলবার্ট জোয়াকিনকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, তাকে লি কাউন্টি কারাগারে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
এমএ//