যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লা গার্ডিয়া বিমানবন্দরে একটি বিমান ও ফায়ার ট্রাকের সংঘর্ষের ঘটনায় বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার (২২ মার্চ) গভীর রাতে এই ঘটনা ঘটে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে, তবে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ঘটনার পর লা গার্ডিয়া বিমানবন্দরের উদ্দেশ্যে সব ফ্লাইটের ওপর ‘গ্রাউন্ড স্টপ’ জারি করা হয়েছে। ফলে বিমানবন্দরটিতে কোনো ফ্লাইট ওঠানামা করতে পারছে না।
প্রাথমিকভাবে গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় এ সময়সীমা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমএ//