আন্তর্জাতিক

ইসরাইলে ৭০ দফা হামলার চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন করে আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের ৭০তম ধাপ।

শনিবার (২১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এই দফায় উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সম্পর্কিত স্বার্থকে লক্ষ্য করে ৫৫টির বেশি স্থানে হামলা চালানো হয়েছে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর বিভিন্ন লক্ষ্যবস্তু এলাকায় বিস্ফোরণ, আগুনের শিখা ও ঘন ধোঁয়া দেখা গেছে।

এদিকে সৌদি আরব, কুয়েত ও ইসরাইলসহ অঞ্চলের কয়েকটি দেশ জানিয়েছে, শনিবার ভোরে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে।

অন্যদিকে খবরে বলা হয়েছে, ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিকেও লক্ষ্য করে অন্তত দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল