আন্তর্জাতিক

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসি মুখপাত্র নাঈনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে আলি নাঈনির মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানিয়েছে, ‌‌‘শুক্রবার ভোররাতে আমেরিকা-ইহুদিবাদী গোষ্ঠীর অপরাধমূলক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় নাঈনি শহীদ হয়েছেন।

নাঈনি ২০২৪ সাল থেকে আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।  তবে তাৎক্ষণিকভাবে নাঈনির মৃত্যুর বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনও তথ্য জানানো হয়নি।

 

আই/এ