কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ)-এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুস সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিশব্বিদ্যালয়ের অফিস আদেশে এ নির্দেহস দেয়া হয়। বিষয়টি আজ ১৮ মার্চ জানা গেছে।
এতে বলা হয়, মুহাম্মদ ইউনুস তাঁর ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্ম) ব্যবহার করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করেছেন বলে প্রতীয়মান হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা হিসেবে এ ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিষ্ঠানের আচরণবিধি ও শৃঙ্খলার পরিপন্থি এবং এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। পরিস্থিতি বিবেচনায় তাঁকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।
আই/এ