আন্তর্জাতিক

মুসলিম দেশগুলো কোন পক্ষে, প্রশ্ন ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি। এক বার্তায় তিনি জানতে চান, “আপনারা আসলে কোন পক্ষের সঙ্গে আছেন?”

লারিজানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া আশানুরূপ হয়নি। তার মতে, কয়েকটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ইসলামি দেশই ইরানের পাশে দাঁড়ায়নি, যা হতাশাজনক।

তিনি আরও বলেন, কিছু দেশ ইরানকে শত্রু হিসেবে চিহ্নিত করছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করে তিনি সমালোচনা করেন। তার দাবি, যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে এবং সেখান থেকে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে।

লারিজানি বলেন, কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানো হলে তেহরান নীরব থাকবে—এটা ভাবা ঠিক নয়। 

মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সংঘাতকে তিনি দেখছেন দুই ভাগে—একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল, অন্যদিকে ইরান ও প্রতিরোধশক্তি। এ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর উচিত নিজেদের অবস্থান স্পষ্ট করা।

তিনি আরও বলেন, ইসলামি বিশ্বের ঐক্য জোরদার হলে তা অঞ্চলজুড়ে নিরাপত্তা, উন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক হবে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘শয়তান’ আখ্যা দিয়ে তিনি মুসলিম দেশগুলোকে ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র