জাতীয়

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল প্রায় সোয়া ১০টার দিকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জানা গেছে, বিমানবন্দর থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা হবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #খাল খনন কর্মসূচি #তারেক রহমান #সৈয়দপুর বিমানবন্দর