ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন করা হয়।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম-১) এস এম মিজানুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড) মতিঝিল বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) মোঃ ফজলুল করিমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড) তেজগাঁও বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) এস. এ. এম. ফজল-ই-খুদাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড) মিরপুর বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) ইমরানুল ইসলাম পিপিএম-সেবা কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) অপারেশনস বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে।
অপরদিকে সহকারী-পুলিশ কমিশনার (গোয়েন্দা গুলশান বিভাগ) মোঃ নজরুল ইসলাম পিপিএমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী-পুলিশ কমিশনার(ট্রেনিং)এইচআরডি বিভাগ শিরিন আক্তারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী-পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) মোহাম্মদ আক্কাছ আলীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
এসি//