অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে অনুযায়ী দেশের নিট রিজার্ভ বর্তমানে ২৯ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে রেমিট্যান্স প্রবাহেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ১০ দিনে গেল বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স ৫১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৩৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গেল বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৪৫ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট ২৪ হাজার ১৯১ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৯ হাজার ৬৩৫ মিলিয়ন ডলার।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রিজার্ভ #বৈদেশিক মুদ্রা #ডলার #বাংলাদেশ ব্যাংক