দেশজুড়ে

বাস চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও নয় যাত্রী আহত হয়েছেন নিহতরা হলেননয়ন উড়াং (২০), উত্তম উড়াং ও তপু কর্মকার (১৭)। তারা সবাই ফটিকছড়ির বাসিন্দা।

সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফেলাগাজী দীঘি এলাকার খাগড়াছড়ি-ফটিকছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  ফটিকছড়ি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। আহত দুই আরোহীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে নয়জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনোজ চৌধুরী  বলেন, দুর্ঘটনায় আহত বাসের চার যাত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কারও হাত-পা ভেঙেছে, আবার কেউ মাথায় আঘাত পেয়েছেন।

 

বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম