জাতীয়

দেশে পৌঁছেছে ইরান-ইসরাইল সংঘাতে নিহত দুবাই প্রবাসীর মরদেহ

ছবি: সংগৃহীত

ইরান-ইসরাইল সংঘাতে নিহত দুবাই প্রবাসী আহমেদ আলী এর মরদেহ সোমবার (০৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস ইকে ৫৮২ ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক আহমেদ মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিহত আহমেদ আলী সিলেটের মৌলভীবাজারের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইরসরাইল #যুক্তরাষ্ট্র #দুবাই প্রবাসী #ইরান-ইসরাইল সংঘাত