ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে তেহরানের আক্রমণ ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধের প্রতিশোধ। ইরান এ সংঘাত বেছে নেয়নি। আইনগতভাবে কেবল আত্মরক্ষার জন্য কাজ করছে।
রোববার (৮ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "এটি আমাদের পছন্দের যুদ্ধ নয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দ্বারা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে,"
আরাঘচি এই সংঘাতকে "অপ্রস্তুতিহীন, অযৌক্তিক এবং অবৈধ" উল্ল্যেখ করে বলেন, ইরানের প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপগুলি এই অঞ্চলে মার্কিন ঘাঁটি, স্থাপনা এবং সম্পদের উপর পরিচালিত হয়। এমনকি যদি সেগুলি প্রতিবেশী দেশগুলির ভূখণ্ডে অবস্থিত হয় তাও এ আঘাত চলবে।
আব্বাস আরাঘচি বলেছেন যে ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞ পরিষদ কর্তৃক শীঘ্রই একজন নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে চলেছেন। রাষ্ট্রপতি, মন্ত্রিসভা এবং সংসদ সকলেই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যেরও তীব্র সমালোচনা করে বলেন, "ইরানি জনগণের তাদের নতুন নেতা নির্বাচন করার বিষয়টি নির্ভর করছে," তিনি বলেন। "এটি কেবল ইরানি জনগণের ব্যাপার, অন্য কারও ব্যাপার নয়।"
আই/এ