আন্তর্জাতিক

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বিশ্বস্ত সহযোগিতা’ বজায় রাখতে চায় স্পেন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ঘিরে মিত্র দেশগুলোর মধ্যে উত্তেজনা তৈরি হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে “বিশ্বস্ত সহযোগিতা” বজায় রাখতে চায় স্পেন। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো–এর সঙ্গে যৌথভাবে কথা বলার সময় সানচেজ বলেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক সম্মান, বিশ্বস্ত সহযোগিতা এবং সমতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।

তবে তিনি আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের ওপর হামলার সমালোচনা করেন। এ হামলাকে তিনি “অত্যন্ত বড় ভুল” আখ্যা দিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেন সরকারের কড়া সমালোচনা করে দেশটিকে “ভয়াবহ মিত্র” বলে মন্তব্য করেন এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দেন।

এর জবাবে সানচেজ পুনরায় জানান, তিনি এই যুদ্ধের বিরোধিতা করেন। পাশাপাশি দক্ষিণ স্পেনে অবস্থিত সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইসরাইল #স্পেন #ইরান