কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলে আবারও হামলা করেছে ইরান। তবে বেশিরভাগ হামলাই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ বার্তা সংস্থা বিবিসি
সৌদি আরবেরপ্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে অগ্রসর হওয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এটি গত কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা।
বাহরাইন সরকার রাজধানীর দুটি হোটেল এবং একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলার খবর জানিয়েছি। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, গেলো রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে। কুয়েত সিটির দক্ষিণে একটি বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণ এবং আগুন লাগার কিছু ভিডিও অনলাইনে প্রচারিত হয়েছে।
এছাড়াও, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে তাদের পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৩টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, এবং একটি ক্ষেপণাস্ত্র তাদের জলসীমায় পড়েছে।
আই/এ