জাতীয়

বিনা অনুমতিতে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেয়া হবে : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অনুমতি না নিয়ে অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।

শুক্রবার (২৭ফেব্রুয়ারী) বিকেলে চাঁদপুরে কচুয়া উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা সভায় যোগদানের পূর্বে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দায়িত্বে কোনও অবহেলা থাকলে তা সম্মুখে আনতে হবে। আমাদের নজরে এলে তদন্ত সাপেক্ষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বিগত সরকার দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি, যার প্রভাব এখনো শিক্ষা ব্যবস্থায় রয়েছে। শিক্ষা খাতে কিছু নির্ধারিত নিয়মকানুন রয়েছে। আমাকে দুই থেকে চার মাস সময় দিন, এরপর পরিবর্তন দেখতে পাবেন

পরে শিক্ষামন্ত্রী কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সমন্বয়ে ও আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষামন্ত্রী