আফগানিস্তানে চালানো ‘গজব লিল–হক’ অভিযানে এ পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সামরিক মুখপাত্র এ তথ্য দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
মুখপাত্রের দাবি, সংঘর্ষে আরও অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। পাশাপাশি তালেবানের ৭৪টি সামরিক চৌকি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এবং ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
এর আগে একই দিন সকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ–এর মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছিলেন, ১৩৩ জন তালেবান নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।
ইসলামাবাদের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, চলমান সংঘর্ষে ২৭ জন পাকিস্তানি আহত হয়েছেন।
তবে পাকিস্তান সেনাবাহিনীর দেওয়া হতাহতের পরিসংখ্যানের সঙ্গে তালেবান প্রশাসনের তথ্যের উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। তালেবান আগে জানিয়েছিল, তাদের ৮ জন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
এমএ//