আইন-বিচার

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

ফাইল ছবি

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যা মামলাসহ ৫ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত বছর নভেম্বর  এ ৫টি মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। তবে আপিল বিভাগে এই পাঁচ মামলায় জামিন স্থগিত হয়ে যায়। পরে নতুন করে তাকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালে ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে  নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় ওই বছর ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সেলিনা হায়াৎ আইভী এজাহারভুক্ত ১২ নম্বর আসামি

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মেয়র আইভী