কুমিল্লার হোমনায় জহির নামে এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর এলাকায় প্রবাসীর নিজ বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী আক্তার (২৫), তাদের ছেলে হোসাইন (৫) এবং জহিরুলের ভাই প্রবাসী ছাত্তার মিয়ার ছেলে জুবায়ের (৬)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তারা একই কক্ষে ঘুমিয়েছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশিরা।
হোমনা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, সকালে স্থানীয়রা ঘরে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান তিনজনেরই রক্তাক্ত মরদেহ পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেয়।
ওসি আরও জানান, রাতের কোনো এক সময়ে তাদের হত্যা করা হতে পারে এবং হৃদয়বিদারক এই ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুরো এলাকা শোকের ছায়ায় নেমে এসেছে।
এসি//