বিএনপি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসভবনে তারেক রহমানকে স্বাগত জানান চরমোনাই পীর।

ইতিবাচক রাজনীতি শুরুর লক্ষ্যে নির্বাচনের পর প্রতিদ্বন্দি সব রাজনৈতিক দলের নেতাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করছেন তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান