জাতীয়

এবারের নির্বাচনে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারের নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। জুলাই-আগস্ট ২০২৪-এ পুলিশের ভূমিকার কথা সবাই জানেন।  অনেকে বলতেন যে, পুলিশের কনফিডেন্স লো। এই পুলিশকে দিয়ে কি আদৌ একটা নির্বাচন করা যাবে কি না। কিন্তু পুলিশ এবারের নির্বাচনে ভালো ভূমিকা পালন করেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন,  প্রথমবারের মতো খুব বড় একটা ইউজ হয়েছে বডি ওর্ন ক্যামেরা। প্রধান উপদেষ্টা নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে দেড় ঘণ্টার মতো পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তিনি সরাসরি ১৭টি কেন্দ্রে কথা বলেছেন।

সামনের ইলেকশনগুলোয়, এটা আরও ভালো রেজাল্ট দেবে বলে উপদেষ্টা পরিষদ প্রত্যাশা করেসুরক্ষা অ্যাপ ছিল, সেটা ইলেকশন যারা পরিচালনা করে তাদের সমন্বয়ের জন্য খুবই ভালো কাজে দিয়েছে। এছাড়া সিসিটিভিও ভালো সহায়তা করেছে।

তিনি বলেন, নির্বাচনের পরে চারজনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। তার মধ্যে সত্যিকার অর্থে নির্বাচনী সহিংসতায় মারা গেছেন একজন। আর হাতিয়ার যে মেয়েটির বিষয়, সেটির বিষয়ে একটা তদন্ত কমিটি করে দেওয়া হচ্ছে। তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন ও ইনভেস্টিগেট করবেন।

তিনি আরও বলেন,  এবারই প্রথম একটি নির্বাচন হয়েছে যে নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রেস সচিব