ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসনে জামায়াতের পরাজিত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নে জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালামের বাসায় যান তিনি।
এ সময় তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একে অপরকে মিষ্টিমুখ করান।
রাজশাহী-৩ আসনে রাজনৈতিক সম্প্রীতির বিষয়ে কথা বলেন। সেই সাথে জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নে একে অপরকে সহযোগিতা করার আশ্বাস জানান তারা ।
আই/এ