ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন। এ উপলক্ষে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে নিজ বাসভবন থেকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নেভি হেডকোয়ার্টার মসজিদের দিকে রওনা দেন তারেক রহমান। এ সময় তার বাসভবনের সামনে উৎসুক নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
নামাজে যাওয়ার আগে গাড়ি থামিয়ে কিছু সময় উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। নিজেই গাড়ির দরজা খুলে বের হয়ে কয়েকজনের পরিচয়ও জানতে চান তিনি।
এ সময় জনতার মধ্য থেকে অনেকেই বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনার সঙ্গে থাকতে চাই।’
জবাবে তাদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।’
এমএ//