রাজনীতি

নারীদের নিরাপত্তার দায়িত্ব রাজনৈতিক দলকেই নিতে হবে: জাইমা রহমান

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে, ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক দলকেই নিতে হবে। রোববার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে জাইমা রহমান বলেন, “ছাত্র নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত একটি ধারাবাহিক পাইপলাইন তৈরি ও ধরে রাখতে না পারলে নারীদের জন্য সুযোগ-সুবিধা সীমিত থাকবে। এতে ভালো নেত্রীদের আমরা পর্যাপ্ত সুযোগ দিতে পারব না। তাই ধারাবাহিকতা তৈরি করা ও তা ধরে রাখা দুটোই জরুরি।”

তিনি আরও বলেন, ‘কারও যদি রাজনীতি আর নাগরিক দায়িত্ব না থাকে, তাহলে কীভাবে বুঝবে এইভাবে এই পথে যাওয়া উচিত। তাল গাছের ছায়ার মতো যদি কেউ একজন না থাকে, তাহলে কীভাবে ছোট গাছটা আবার বড় হবে? আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ-সুবিধা থাকে, কিন্তু নারীদের ওইভাবে দেয়া হয় না। সব ছেলেরা করবে এমন নয়, নারীদের সংযোগও থাকতে হবে।’

জাইমা রহমান বলেন, ‘অর্থনীতি বড় একটা বিষয় রাজনীতিতে যদি চলতে চান। অর্থনৈতিক বৈষম্য দূর করতে আরও সুযোগ-সুবিধা দিতে হবে। নারী নেত্রীদের সেই সুবিধা দেয়া হলে, নারীরা যে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না এটা কমে আসবে।’

তরুণদের মেধা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা অন্য রকম একটা দেশ গড়তে চাই। আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তায় দায়িত্ব নিতে হবে।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #তারেক রহমান #জাইমা রহমান #নারী