দেশজুড়ে

পরকীয়ার টানে সন্তানকে হত্যা, পালিয়ে গেলো প্রেমিকও

গোপালগঞ্জ পরকীয়ার জেরে নিজের ৩ বছরের শিশু সন্তানকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেতু বেগম (২৫)  নামে ওই নারীকে আটক করেছে পুলিশ। ঘটনার ২০ দিন পর নিহত ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পালিয়ে গেছে পরকীয়া প্রেমিক।

রোববার (৭ ফেব্রুয়ারি)  সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকার নিজের বাসা থেকে শিশু ফারিয়ার (৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ১৭ জানুয়ারি ওই শিশুকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ৬ মাস আগে সেতু বেগমের সঙ্গে  টিকটকে পরিচয় হয় ফরিদপুর জেলার সদরপুর থানার বাড়ৈইহাট গ্রামের রুবেল শেখের সাথে। পরে পরকীয়ায় জড়িয়ে পড়েন তারা।  গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় পরকীয়া প্রেমিকের সহায়তায় নিজের ৩ বছরের শিশু সন্তানকে হত্যা করে মরদেহ বাসার ট্যাংকে লুকিয়ে রাখে।

পরে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় সেতু বেগম। এ ঘটনার ১৯ দিন পর মিরাজ সেতুকে ছেড়ে চলে যাওয়ার পর সেতু বেগম  নিজের বাবার বাড়িতে ফিরে আসেন। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সেতু স্বীকার করে পরকীয়া প্রেমিকের সহোযোগিতায় সে তার মেয়েকে হত্যা করেছে

পরিবারের সদস্যরা তাকে আটক করে গোপালগঞ্জ সদর থানার নিয়ে যায়।

মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গোপালগঞ্জ #পরকীয়া