রাজনীতি

আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (০৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের তিনটি জেলায় ধারাবাহিক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

সফরের শুরুতে বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমনকে ঘিরে সমাবেশস্থলসহ পুরো শহরে প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। সকাল থেকেই বিদ্যালয় মাঠে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে দুপুর ১টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে আরেকটি নির্বাচনি সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করার কথা রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #বিএনপি #তারেক রহমান