জাতীয়

বিমানবন্দর থেকে রূপপুরে যাচ্ছে ইউরেনিয়াম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা ইউরেনিয়াম রূপপুরের উদ্দেশে নেওয়া হচ্ছে।

শনিবার (০৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে তিনটি লরিতে করে ইউরেনিয়ামের চালান নিয়ে গাড়িবহরটি বিমানবন্দর থেকে রওনা হয়। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তায় রয়েছে এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এর আগে শুক্রবার (০২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানিবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসার কথা রয়েছে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান বাংলাদেশে পৌঁছাবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ সেনাবাহিনী #ইউরেনিয়াম