দেশজুড়ে

মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, যুবক আটক

বাগেরহাটের মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সুমন শিকদার মোংলার সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা কাঞ্চনের ছেলে।

শুক্রবার (২১ আগস্ট) বিকালে সিগন্যাল টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৬ আগস্ট দুপুরে মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে একটি মাছের ঘেরে ভুক্তভোগীকে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত সুমন শিকদার। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়।

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে আজ তার বাবা মাকে বিষয়টি জানায়।  দ্রুত শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ শুক্রবার বিকেলেই সুমনকে আটক করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বাগেরহাট #ধর্ষণ