পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা গেছে। এদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। কলকাতার উপ-হাইকমিশন ইতোমধ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।
তিনি বলেন, পরিবার যদি খরচ বহন করতে সক্ষম না হন, তারা চাইলে নিহতদের মরদেহ দেশ আনার খরচ সরকার বহন করবে।
আই/এ