দেশজুড়ে

পাঁচজনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স)। পরে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেফতারকৃতদের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।

স্থানীয়রা জানান, সীমান্তে দিয়ে পাঁচজনকে পুশইনের পর তারা বাংলাদেশে প্রবেশে করে। পরে তারা জীবননগর শহরের দিকে আসলে স্থানীয়রা তাদের  আটক করে জীবননগর থানা-পুলিশ কাছে সোপর্দ করেন।

ওসি সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব ও কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক আছে কী জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছে। তিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #বেনীপুর সীমান্ত #পুশইন #বিএসএফ #বাংলাদেশ