দেশজুড়ে

শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত নিলো বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে শূন্য রেখায় থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলার সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত নেয় বিএসএফ। বিজিবির পক্ষে পতাকা বৈঠকে  বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিএসএফের পক্ষে রানীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমার যাদবের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়।

বিজিবি জানায়, বিএসএফ অবৈধভাবে ১২ জনকে বাংলাদেশে পুশইন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের শনাক্ত করে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলার সংলগ্ন শূন্যরেখায় ফেরত পাঠানো হয়

আজ সকালে বিজিবি-বিএসএফ এর অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়। বিএসএফ তাদের নিজেদের হেফাজতে নিয়ে গাড়িতে করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে বলে বিজিবি জানিয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএসএফ #কুষ্টিয়া