জাতীয়

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সচিব গ্রেফতার

বায়ান্ন প্রতিবেদক

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়ামের পাশের ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।

জানা গেছে, এদিন সন্ধ্যায় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এনসিপি। সেখান থেকেই তারেক রেজাকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ২২ মে শুক্রবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরে যান। ওইদিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে এনসিপির নেতা-কর্মীদের হাতাহাতি, মারামারি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতা-কর্মীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলার জেরে পরদিন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।

 

পুলিশ জানিয়েছে, দায়ের হওয়া মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

আর/আই

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এনসিপি #তারেক রেজা