চাঁদপুরের বালিয়া এলাকায় মাদকের টাকা না পেয়ে মাকে কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তানের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত রাকিব (২৪)কে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।
রোববার (১৭ মে) সকালে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাদেক খান বাড়ীতে এই ঘটনা ঘটে। আজ (১৭ মে) চাঁদপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত রাকিব মাদক কেনার জন্য প্রায় সময়ই মাকে অত্যাচার করে আসছে। ঘটনা দিন রাতে মার কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি তার মা জান্নাত বেগমকে কাঠের টুকরা দিয়ে আঘাত করে ফেলে রেখে চলে যায়।
অসুস্থ মা সেখানেই পরে থাকে পরে ছেলে রাকিব সকালে এসে নাটক সাজিয়ে তার মার অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে ডাক চিৎকার করতে থাকে।
পরে এক পর্যায়ে বাড়ীর লোকজন মৃত জান্নাত বেগমের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্তল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এমনকি ভিকটিম রাকিব (২৪)ও তার ছোট ভাইকে রিফাত (১১) কে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই আওলাদ হোসেন জানায়,আসামিকে আটক করা হয়েছে বিস্তারিত তদন্তের পর জানানো হবে।
আই/এ