দুর্ঘটনা

ঢাকার সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সোহাগ (২২)। এ ঘটনায় রেবা নামের এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। এ ছাড়া দুইজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৮ মার্চ) রাতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত নারীকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে।

জানা যায়, ট্রলায় দিয়ে ‘আসা যাওয়া-৫’ লঞ্চে যাত্রী তোলার সময় জাকির সম্রাট-৩ লঞ্চ পেছন থেকে আসা যাওয়া ৫ কে আকস্মিক ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই লঞ্চের চাপায় একজন মারা যান।

 

নিখোঁজদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সদরঘাট