দেশজুড়ে

জমি সংক্রান্ত বিরোধে ৩ জন নিহত, আহত ১০

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন নিহত এবং  ১০ জন আহত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে ১৬ শতক জমিকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও এরশাদ আলীর পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত সোহেল (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে নিহত হন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫) এবং বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়া। দু’জন ঘটনাস্থলেই এবং একজন হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষের দু’জন—নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

ওসি রেজাউল বলেন, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম