জাতীয়

নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে : সিইসি

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন,  নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না। কোন দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতেও চায় না। কমিশন সবাইকে সাথে নিয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায়। তবে কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে আরএফইডির পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। এটি না করা গেলে প্রতিষ্ঠানগুলো আগের অবস্থায় ফিরে যাবে।

তিনি বলেন, ‘আমরা নিরপেক্ষ থাকতে চাই।  ইলেকশন কমিশনের এত বদনাম এত গালি দেয় এটা কেন হলো। এর ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো- ‘পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন’। এটি আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ’।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘সব জায়গায় মতদ্বৈধতা থাকবে। ভিন্নমত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্নমত থাকবেই। এটা সহজ হিসাব। এই জিনিসটা অনেকে মানতে পারে না। তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে। আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নিব কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তখন নিজেকে শুধরে নেব।’

 

তিনি আরও বলেন, সবাই তালি বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে। তালি বাজানো ভুলে যেতে হবে। সব বিষয় বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে। একজন একটা কথা বললো আর একজন তালি বাজাতে থাকলো, এটা যাতে না হয়।

সাংবাদিকরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পার্ট উল্লেখ করে সিইসি বলেন, ‘সবার সহযোগিতা পেলে জাতিকে দেয়া কমিটমেন্ট আমরা রক্ষা করতে পারবো।’

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিইসি