আইন-বিচার

হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে র‍্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা, বাস্তবায়ন করেছেন র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদ।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

তিনি বলেন, হত্যা মামলায় র‌্যাবের সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এর আগে শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান, হারুন কোথায়? চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেপ্তারে চেষ্টা করছে তদন্ত সংস্থা।

চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশেষ ট্রাইব্যুনাল এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এর মধ্যে ৫০ শতাংশের কম আসামি গ্রেপ্তার হয়েছে। শুরুর দিকে দুর্বলতা থাকলে এখন গ্রেপ্তারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।

এদিন আশুলিয়ায় ৬ জনকে লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য এস আই আবদুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয়া হয়েছে।

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চিফ প্রসিকিউটর