ফুটবল

রেকর্ড ভাঙ্গায় এস্তেভাওকে অভিনন্দন জানালেন নেইমার

অনূর্ধ্ব–১৭ বছর বয়সী কোনো খেলোয়াড় ব্রাজিলিয়ান সিরি ‘আ’র এক মৌসুমে সব থেকে বেশি গোলে অবদান রাখার রেকর্ডটি এতোদিন ছিলো নেইমার জুনিয়রের।  ২০০৯ সালে ১৫ বছর আগে সান্তোসের হয়ে ১৬টি গোলে অবদান রেখেছিলেন নেইমার।

তবে নেইমারের সেই রেকর্ড ভেঙ্গেছেন ব্রাজিলের ‘ছোট মেসি’ এস্তেভাও উইলিয়ানে।  ১০ গোল ও ৮ অ্যাসিস্ট করে সব মিলিয়ে ১৮ গোলে অবদান রেখেছেন ব্রাজিলের ১৭ বছর বয়সী এই উঠতি তারকা।

নিজের রেকর্ড ভাঙার পর নেইমার অভিনন্দন জানিয়েছেন এস্তেভাওকে। ইনস্টাগ্রাম স্টোরিতে এস্তেভাওয়ের গোল উদ্‌যাপনের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘রেকর্ড ভাঙার জন্য অভিনন্দন (এস্তেভাও)। তুমি এভাবে আলো ছড়িয়ে যাও এবং সবাইকে মোহিত করো।’

 

এদিকে ১৮ বছর পূর্ণ হলে আগামী মৌসুমে চেলসিতে যোগ দেবেন এস্তেভাও। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে এরই মধ্যে চুক্তি হয়ে গেছে।  ব্রাজিলের উঠতি তারকার ট্রান্সফার ফি ৫ কোটি ৬০ লাখ পাউন্ড হতে পারে ।

এ সম্পর্কিত আরও পড়ুন #এস্তেভাও #নেইমারের