দেশজুড়ে

মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নিহত মনির মিয়া ছবি: নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার সময় মনির মিয়া (১৬) নামে এক মৎস্য  শিকারীর মৃত্যু হয়েছে।  

রোববার (১৩ অক্টোবর) বিকালে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মেঘনা নদীর নয়াচরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁনপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য মো আলমাছ খন্দকার।

নিহতের স্বজন মোবাশ্বির বিন মোস্তফা কামাল জানান, ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইসের সাহায্যে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছিলো মনির।  এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যায় তিনি।  ঘটনাস্থে সঙ্গে থাকা দুইজন মৎস্য শিকারী তাকে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে আসেন।  পরবর্তীতে তাকে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি কিছু মৎস্য শিকারির পানিতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার প্রবণতা বেড়েছে।  এভাবে মাছ ধরা ব্যাপক ঝুঁকিপূর্ণ। পাশাপাশি এতে মাছের পোনা মরে যাওয়াসহ  ডিমও নষ্ট হয়।  এ পদ্ধতিতে ধরা মাছের প্রকৃত স্বাদও থাকে না।

জেডএস/

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বৈদ্যুতিক শকে #যুবকের মৃত্যু