জাতীয়

কারা মহাপরিদর্শক প্রত্যাহার

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। নতুন করে এ পদে কাউকে এখনো দায়িত্ব দেওয়া হয়নি।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সেনাবাহিনীর এ কর্মকর্তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ বিষয়ে সন্ধ্যায় কারা অধিদপ্তরের মিডিয়া সেল জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণারয়ের এক‌ আদেশ‌ে কারা মহাপ‌রিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনকে সেনাবা‌হিনীতে প্রত‌্যাবাসন করা হ‌য়ে‌ছে। এটি এক‌টি নিয়‌মিত প্রক্রিয়া।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগাস্ট পরবর্তী রাজনৈতিক পালাবদলের মধ্যে ১১ অগাস্ট মোতাহের হোসেনকে প্রেষণে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন