সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকার সহায়তা
দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের সহায়তায় গত সাড়ে তিন বছরে ২১৩ কোটি ৫৬ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করেছে সরকার।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ২০২৩ সাল থেকে শুরু করে চলতি বছরের মে মাস পর্যন্ত সময়ে, সড়ক দুর্ঘটনার শিকার মোট ৫ হাজার ৮৪ জন ব্যক্তি ও নিহতদের পরিবারকে এই অনুদান দেয়া হয়েছে।
সংসদে দেয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী, সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় অংশই সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার। মোট ৩ হাজার ৮৮১টি পরিবার সরকারের কল্যাণ তহবিল থেকে অনুদান পেয়েছে।
এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত ৮২৯ জন এবং গুরুতর আহত ৩৭৪ জনকেও আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
পি/ডি