দেশজুড়ে

ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান

 

 

 

 

ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরটিভির শিপলু জামানকে সভাপতি ও ৭১ টিভির রাজিব হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের স্থানীয় প্রান্তিক হলরুমে স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সদস্যদের মতামতের ভিত্তিতে ২৬ সদস্যের এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটি ২০২৭-২৮ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি এস এ টিভির ফয়সাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক চ্যানেল নাইনের এম রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক চ্যানেল ২৪-এর সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ সময় টিভির লোটাস রহমান সোহাগ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্টার নিউজের শাহনাজ নবীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিউজ ২৪-এর শেখ রহুল আমিন, ক্রীড়া সম্পাদক এখন টিভির এম আর রাসেল এবং প্রচার সম্পাদক গ্লোবাল টিভির মেহেদি হাসান জিকু।

কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাংলা ভিশনের আসিফ ইকবাল মাখন, মোহনা টিভির সোহেল আহমেদ, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, জি টিভির ওলিয়ার রহমান ও বিজয় টিভির জহুরুল ইসলাম হিরো।

সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিবিসি নিউজের শাহরিয়ার রহমান রকি, গ্রীন টিভির আশিকুর রহমান সোহাগ, দীপ্ত টিভির শাহরিয়ার আলম সোহাগ, দেশ টিভির মেহেদি হাসান সবুজ, নাগরিক টিভির মিশন আলী, বাংলা টিভির জিয়াউর রহমান জিয়া ও এসটিভির রিয়াদ হোসেন।

এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ইন্ডিপেনডেন্ট টিভির সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, একুশে টিভির এম রায়হান, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু ও চ্যানেল আইয়ের শেখ সেলিম।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন