রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর মিরপুর-১ এলাকায় সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপন করে।
শাহ আলী থানার ডিউটি অফিসার জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। এখনো হতহত বা আটকের তথ্য জানা যায়নি।
আই/এ